ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সোমালিয়ায় বন্যায় প্রাণহানি বেড়ে ১০০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৩৭, ২৬ নভেম্বর ২০২৩
সোমালিয়ায় বন্যায় প্রাণহানি বেড়ে ১০০
ছবি: সংগৃহীত

পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় ভারী বৃষ্টির ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে প্রায় ১০০ জনে দাঁড়িয়েছে।

রোববার (২৬ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সোনা।

দেশটির বিপর্যয় ব্যবস্থাপনা সংস্থার প্রধান মাহামুদ মোয়ালিমও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

পূর্ব আফ্রিকার অন্যান্য দেশ এবং হর্ন অব আফ্রিকার মতো সোমালিয়াতেও অক্টোবরে ভারী বর্ষণ শুরু হয়। এতে বিভিন্ন দেশ বিপর্যস্ত হয়ে পড়েছে। জলবায়ু পরিবর্তনের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

সোমালিয়ায় গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। জাতিসংঘের এক হিসেব অনুযায়ী, প্রায় ৭ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে।

তীব্র বর্ষণের কারণে সারা দেশেই ব্যাপক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে বছরের বছর ধরে চলা বিদ্রোহের কারণে পরিস্থিতি এমনিতেই খারাপ ছিল। তার মধ্যে তীব্র বৃষ্টি-বন্যায় মানবিক সংকট আরও তীব্র হচ্ছে এবং বাস্তুচ্যুত মানুষের সংখ্যাও বাড়ছে।

কেনিয়ার রেড ক্রস জানিয়েছে, প্রতিবেশী কেনিয়ায় বন্যায় এ পর্যন্ত ৭৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাস্তা ও সেতুও ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেই নিরাপদ আশ্রয়, খাবার এবং পানির তীব্র সংকটে পড়েছেন।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!