[ আন্তর্জাতিক ]
ফিলিপাইনে আবারো শক্তিশালী ভূমিকম্প
ছবি: সংগৃহীত
আবারো ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপাইন। সোমবার ভোরে দেশটিতে আঘাত হানা এই ভূমিকম্প। এ নিয়ে টানা তিনদিন শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো দেশটি।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, সোমবার ভোরে ফিলিপাইনের মিন্দানাওতে ৬.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৮ কিলোমিটার (২৩.৬১ মাইল)।
জিএফজেড অবশ্য এর আগে ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৩ ছিল বলে জানিয়েছিল। এছাড়া মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা বলেছে, ভূমিকম্পের পর দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে সুনামির কোনো আশঙ্কা নেই।
.png)
এর আগে রোববারও শক্তিশালী এক ভূমিকম্পে কেঁপে ওঠে ফিলিপাইন। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানায়, রোববার হওয়া এই কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৪।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!