ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]
গাজায় গণহত্যা:

ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:০৫, ৩০ ডিসেম্বর ২০২৩
ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলা
ইসরায়েলি গণহত্যায় নিহত ফিলিস্তিনিদের গণকবর - ফাইল ছবি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা। গাজায় প্রায় তিন মাস ধরে অব্যাহতভাবে চালানো ধ্বংসযজ্ঞ ও বোমা হামলায় ২১ হাজার ৫০০ জনের বেশি মানুষ নিহত হওয়ার পর এমন অভিযোগে মামলা করল দেশটি।

শুক্রবার (২৯ ডিসেম্বর) ওই আদালতে করা মামলার আবেদনে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘গণহত্যামূলক’ উল্লেখ করেছে দক্ষিণ আফ্রিকা। কেননা ইসরায়েল উদ্দেশ্যমূলকভাবে ফিলিস্তিনি নাগরিকদের একটি উল্লেখযোগ্য অংশ, জাতিগত ও জাতিগোষ্ঠী ধ্বংস করেছে।

দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগের (ডিআইআরসিও) এক বিবৃতিতে বলা হয়েছে- নির্বিচারে বলপ্রয়োগ এবং ফিলিস্তিনি বাসিন্দাদের জোরপূর্বক অপসারণের কারণে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ধরা পড়া বেসামরিক নাগরিকদের দুর্দশা নিয়ে দক্ষিণ আফ্রিকা গভীরভাবে উদ্বিগ্ন।

Advertisement

বিবৃতিতে ইসরায়েলিসহ সব বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সমস্ত সহিংসতা এবং হামলার নিন্দা জানিয়ে দক্ষিণ আফ্রিকা অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি এবং আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছে।

আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের ইসরায়েল যুদ্ধের সোচ্চার সমালোচক দক্ষিণ আফ্রিকার সর্বশেষ পদক্ষেপ।

এর আগে গত মাসে দেশটির আইন প্রণেতারা প্রিটোরিয়ায় ইসরায়েলি দূতাবাস বন্ধ করার পক্ষে এবং যুদ্ধবিরতিতে সম্মত না হওয়া পর্যন্ত সমস্ত কূটনৈতিক সম্পর্ক স্থগিত করার পক্ষে ভোট দেয়।

প্রসঙ্গত, জাতিসংঘের সদস্য হিসেবে দক্ষিণ আফ্রিকা এবং ইসরায়েল উভয়ই আন্তর্জাতিক আদালতের দ্বারা আবদ্ধ। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের নীতিকে ১৯৯৪ সালে শেষ হওয়া শ্বেতাঙ্গ-সংখ্যালঘু শাসন দ্বারা আরোপিত জাতিগত বিচ্ছিন্নতার অতীত বর্ণবাদী শাসনের সঙ্গে তুলনা করেছেন।

গাজায় গত ৭ অক্টোবর থেকে নির্বিচারে হামলা চালিয়ে সাড়ে ২১ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল, যাদের ৭০ শতাংশই নারী ও শিশু। সেই সঙ্গে অবরুদ্ধ ছিটমহলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল। সেখানকার বহু সংখ্যক মসজিদ, গির্জা, স্কুল, হাসপাতালসহ অসংখ্য বাড়িঘর গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!