ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ফের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩:৩৮, ৮ এপ্রিল ২০২৪
জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ফের ড্রোন হামলা
ফাইল ছবি

ইউক্রেনের রুশ অধিকৃত জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আবারও ড্রোন হামলা হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) এই হামলা হয়েছে বলে দাবি করেছে রুশ কর্তৃপক্ষ। হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া। তবে দেশটির এই অভিযোগ অস্বীকার করেছে ইউক্রেন।

রাশিয়া দাবি করেছে, রুশ নিয়ন্ত্রিত জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা করে ইউরোপের বৃহত্তম পারমাণবিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে ইউক্রেন। ড্রোনটি গুলি করে ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া।

Advertisement

তবে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ৪৮ ঘণ্টার মধ্যে যে কোনও ধরনের হামলার কথা অস্বীকার করেছে ইউক্রেন। এমনকি রোববারের ওই বিদ্যুৎকেন্দ্রের ৩টি ড্রোন হামলার কথাও অস্বীকার করেছে দেশটি। ওই হামলার পর ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) বলেছিল, এ ধরনের হামলা পারমাণবিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক কর্পোরেশন রোজাটম পারমাণবিক কেন্দ্রটি পরিচালনা করে। সংস্থাটি বলেছে, সোমবার ইউক্রেনের সশস্ত্র বাহিনী কামিকাজে ড্রোন ব্যবহার করে ওই পারমাণবিক কেন্দ্রে হামলা করেছিল। ড্রোনটি গুলি করে ভূপাতিত করা হয়েছে। সেটি ৬ নং রিয়েক্টরের ছাদে পড়েছিল।

ইউক্রেনের রুশ অধিকৃত জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি রুশ ডিরেক্টর ইউরি চেরিনচুক। কেন্দ্রটিতে হামলার বিষয়ে তিনি বলেছেন, ‘এটি বিপজ্জনক। এটি এই স্টেশনের জন্য, এর আশপাশের এলাকার জন্য এমনকি সমগ্র মানবতার জন্য এটি বিপজ্জনক।’

রোজাটম বলেছে, রোববারের ওই ড্রোন হামলায় ইউক্রেন প্রথমে ক্যান্টিনে তিন জনকে আহত করেছে। এরপর একটি কার্গো এলাকা এবং তারপর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির ৬ নং রিয়েক্টরের ওপর আঘাত হেনেছে।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!