দুর্ঘটনার সময় বাসটিতে শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাসহ ৬১ জন যাত্রী ছিল। বাসটি জাভার দিপক শহর থেকে লেমবাং নামের একটি জনপ্রিয় পর্যটন স্পটে যাচ্ছিল। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
জাভা পুলিশের মুখপাত্র জুলস আব্রাহাম আবাস্ত বলেন, শিক্ষার্থীরা তাদের গ্র্যাজুয়েশন উদযাপন করতে স্কুল ট্রিপে বের হয়েছিল। বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারায় এবং বিপরীত লেনে চলে যায়। এরপর বাসটি একটি বিদ্যুতের খুঁটিতে বিধ্বস্ত হওয়ার আগে বেশ কয়েকটি গাড়ি ও মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নয়জন মারা গেছেন। একজন শিক্ষক ও স্থানীয় একজন মোটরচালকসহ আরো দুজন পরে হাসপাতালে মারা গেছেন। ৫৩ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
.png)
তিনি বলেন, আমরা এখনো দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছি। তবে প্রাথমিক তদন্তে জানা গেছে, বাসের ব্রেক ত্রুটিপূর্ণ ছিল।
প্রসঙ্গত, ইন্দোনেশিয়ায় দুর্বল সড়ক ব্যবস্থাপনা ও আইন ভাঙার কারণে প্রায়ই বড় ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।