ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ঘুষ হিসেবে ‘৫ কেজি আলু’ চাইলেন পুলিশ কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৪৫, ১০ আগস্ট ২০২৪
ঘুষ হিসেবে ‘৫ কেজি আলু’ চাইলেন পুলিশ কর্মকর্তা
রাম ক্রিপাল সিং - ফাইল ছবি

ভারতের উত্তর প্রদেশের কান্নুজে ঘুষ হিসেবে ৫ কেজি আলু চাওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। তবে তদন্তে উঠে এসেছে আলুকে ঘুষের প্রতীকি শব্দ হিসেবে ব্যবহার করেছেন তিনি।

রাম ক্রিপাল সিং নামের এই এসআইয়ের একটি অডিও রেকর্ড ফাঁস হয়। এরপরই বিষয়টি প্রকাশ্যে আসে। তিনি একটি মামলা নিষ্পত্তি করার জন্য এক কৃষকের কাছে ঘুষ চান।

ভাইরাল হওয়া অডিওতে শোনা যাচ্ছে এসআই ক্রিপাল সিং কৃষককে বলছেন তাকে ৫ কেজি আলু দিতে হবে। তখন কৃষক জানান তার এই সামর্থ নেই। এর বদলে তিনি ২ কেজি আলু দিতে পারবেন। কৃষকের জবাব শুনে ক্ষেপে যান পুলিশের এই কর্মকর্তা। কথার এক পর্যায়ে ওই কৃষক তিন কেজি আলু দিতে রাজি হন।

Advertisement

ঘুষ চাওয়ার অভিযোগ উঠা এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ছাড়াও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে কান্নুজের পুলিশ।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!