[ আইন-আদালত ]
বিচারপতির নাম ভাঙিয়ে নয় লাখ টাকা ঘুষ, গ্রেফতার ২
সংগৃহীত ছবি
বিচারপতির নাম ভাঙিয়ে ৯ লাখ ২০ হাজার টাকা ঘুষ নেয়ার ঘটনায় হাইকোর্টের দুই কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- মো. আব্দুর রশিদ (৩৮) ও মো. হাফিজ (৩৪)।
বুধবার তাদের গ্রেফতার করে শাহবাগ থানা পুলিশ।
জানা গেছে, বিচারপতি মো. আতোয়ার রহমানের নির্দেশক্রমে বেঞ্চ অফিসার সুজিত কুমার বিশ্বাস ঘুষ গ্রহণের অভিযোগে বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, বুধবার বিকেল ৫টায় ২৭ ভবন ২৭ নম্বর আদালতের বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত বেঞ্চের এমএলএসএস মো. আব্দুর রশিদ (৩৮) ও রেজিস্টার জেনারেলের অফিসের এমএলএসএস মো. হাফিজ (৩৪) মামলার বিবাদীর থেকে ৯ লাখ ২০ হাজার টাকা ঘুষ নেয়। বিষয়টি বিচারপতির নজরে আসায় সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ পুলিশের সহায়তায় শাহবাগ থানা পুলিশের কাছে রাত সাড়ে ৯টায় আসামিদের হস্তান্তর করা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!