ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

তাইওয়ানে হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৪৩, ৩ অক্টোবর ২০২৪
তাইওয়ানে হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৯
ছবি: সংগৃহীত

তাইওয়ানের দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসি জানায়, স্থানীয় সময় সকাল সাড়ে নয়টার পর এই আগুন লাগার ঘটনা ঘটে।

জানা গেছে, একই সময়ে শক্তিশালী টাইফুন আঘাত হানায় সেখানে উদ্ধারকাজ বেশ কঠিন হয়ে পড়ে। তবে কাছাকাছি থাকা একটি সামরিক ঘাঁটির সৈন্যরা আগুন নেভাতে দমকলকর্মীদের সাহায্যে এগিয়ে আসে।

Advertisement

স্থানীয় দমকল সংস্থা জানিয়েছে, দুপুর একটার কিছু পরই আগুন নেভানো সম্ভব হয়। আটজনকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলেও তারা মারা যায় এবং দুর্ঘটনাস্থলে একজনের মৃতদেহ পাওয়া যায়। এ ঘটনার পর প্রায় ৩০০ রোগীকে সরিয়ে নেয়া হয়েছে। হাসপাতালে থাকা অনেকে কাছের একটি বাণিজ্যিক ভবনেও আশ্রয় নেন।

এদিকে অগ্নিকাণ্ডের দিনই টাইফুন ক্রাথন তাইওয়ানের দক্ষিণাঞ্চলে আঘাত করায় প্রবল বাতাস ও ভারি বৃষ্টিপাতের কারণে হাসপাতালে উদ্ধারকাজে বেগ পেতে হয়েছে। কাউন্টি সরকার জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করতে এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় মিডিয়া বলছে, প্রাথমিকভাবে বৈদ্যুতিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!