ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

অ্যাটাক ড্রোনের উৎপাদন বাড়ানোর নির্দেশ দিলেন কিম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৪০, ১৫ নভেম্বর ২০২৪
অ্যাটাক ড্রোনের উৎপাদন বাড়ানোর নির্দেশ দিলেন কিম
কিম জং উন - ফাইল ফটো

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন অ্যাটাক ড্রোনের উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

শুক্রবার (১৫ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, কিম নিজে এই অ্যাটাক এই ড্রোনের পরীক্ষামূলক ব্যবহার দেখেন। এরপর ব্যাপক হারে সেগুলোর উৎপাদন বাড়ানোর নির্দেশ দেন তিনি। উত্তর কোরিয়ার আনম্যানড এরিয়াল টেকনলজি কমপ্লেক্স (ইউএসিটি) সেগুলো ড্রোন উৎপাদন করবে।

প্রতিবেদনে বলা হয়েছে, তিনি দ্রুত একটি সিরিয়াল উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার এবং পুরোপুরি মাস প্রোডাকশনে যাওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। এই মানবহীন ড্রোনগুলো বিস্ফোরক বহণ করতে সক্ষম এবং শত্রুর লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হানতে পারে। কার্যত এগুলো গাইডেড ক্ষেপণাস্ত্র হিসেবে কাজ করে।

বৃহস্পতিবারের পরীক্ষায় ড্রোনগুলো নির্ধারিত পথ অনুসরণ করে সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে কেসিএনএ জানিয়েছে।

বার্তা সংস্থাটি বলেছে, যে সুইসাইড অ্যাটাক ড্রোনগুলো বিভিন্ন পাল্লায় ব্যবহার করা হবে, তা ভূমি ও সমুদ্রের শত্রু লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হানার মিশন সম্পন্ন করবে।

কিম বলেন, ড্রোনগুলো ছিল একটি সহজভাবে ব্যবহারযোগ্য, আঘাত করার ক্ষমতার উপাদান, কারণ এগুলোর উৎপাদন খরচ তুলনামূলকভাবে কম এবং এদের বিস্তৃত ব্যবহারিক পরিসর রয়েছে।

তিনি আরো বলেন, উত্তর কোরিয়া সম্প্রতি চালকবিহীন প্রযুক্তি সিস্টেমে উন্নয়নকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করেছে এবং এগুলোকে দেশের সামগ্রিক সামরিক কৌশলের সঙ্গে একীভূত করার ওপর গুরুত্ব দিয়েছে।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!