[ আন্তর্জাতিক ]
বিমানের ল্যান্ডিং গিয়ারের ভেতর মিললো ২ মরদেহ
ফাইল ফটো
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবতরণ করা জেটব্লু বাণিজ্যিক বিমানের ল্যান্ডিং গিয়ারের ভেতরে দুই ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ইউএসএ টুডে জানিয়েছে, নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর সোমবার (৬ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় বিমানটি ফোর্ট লডারডেল-হলিউড আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছিল।
জেটব্লু এক বিবৃতিতে বলেছে, বিমানটি আসার পর, এটির নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় মরদেহ দুটি পাওয়া যায়।
.png)
এ বিষয়ে সংবাদমাধ্যম ইউএসএ টুডে জেটব্লু’র মন্তব্য চাইলেও, তাৎক্ষণিকভাবে জবাব দেয়নি সংস্থাটি।
এদিকে, বিমানের ল্যান্ডিং গিয়ারে কীভাবে ওই দুই ব্যক্তির মৃত্যু হলো তা জানা যায়নি।
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!