ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

গোলাগুলি হোয়াইট হাউসের কাছে: আহত ৫

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:৩১, ১৩ নভেম্বর ২০২৬
গোলাগুলি হোয়াইট হাউসের কাছে: আহত ৫
ছবি: সংগৃহীত

তুমুল গোলাগুলি হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের কাছে। স্থানীয় সময় বৃহস্পতিবার গুলিতে অন্তত পাঁচজন আহত হন। আর যেখানে গুলির ঘটনা ঘটেছে, সেখান থেকে হোয়াইট হাউস হাঁটার দূরত্বে অবস্থিত।
ঘটনার পর পরই অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আশপাশের নিয়ন্ত্রণ নেয়। তবে এর আগেই অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।
এপির খবরে বলা হয়েছে, ওয়াশিংটন ডিসির বিভিন্ন জায়গায় এ গুলি চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে ঠিক কোথায় এবং কে গুলি ছুড়েছে সেটি স্পষ্ট করেনি তারা।
পুলিশ বিভাগের মুখপাত্র নিকোল ডিনার বলেছেন, গুলি ছোড়া ব্যক্তিকে এখনো শনাক্ত করা যায়নি। তবে একজন অস্ত্রধারীর মরদেহ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, হামলাকারী আত্মহত্যা করেছেন।
পুলিশ ঘটনাস্থল এড়িয়ে চলার জন্য আহ্বান জানিয়েছে। ওই জায়গার মধ্যে একটি ফিটনেস সেন্টার, একটি চার্চ এবং বসতবাড়ি রয়েছে। এর কাছে একটি খাবারের সুপারমার্কেটও রয়েছে। ঘটনাস্থল পুলিশ ঘিরে রেখেছে এবং নিকটস্থ স্কুলগুলোতে লকডাউন আরোপ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!