ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

হাইকোর্টে ডিআইজি মিজানের জামিন আবেদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০৮, ৩০ জুন ২০১৯
হাইকোর্টে ডিআইজি মিজানের জামিন আবেদন
ফাইল ছবি

সাময়িক বরখাস্তকৃত পুলিশের ডিআইজি মিজানুর রহমান হাইকোর্টে জামিনের আবেদন করেছেন।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন তিনি।

আজই হাইকোর্টের বিচারপতি ওবায়েদুল হাসান ও বিচারপতি কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চে জামিন আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

Advertisement

তিন কোটি সাত লাখ টাকার সম্পদ গোপন এবং তিন কোটি ২৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ২৪ জুন ডিআইজি মিজানসহ আরো তিনজনকে আসামি করে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ২৫ জুন রাতে তাকে বরখাস্ত করে পুলিশ অধিদফতরে সংযুক্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে আদেশ জারি করা হয়।

মামলার বাকি তিন আসামি হলেন- মিজানুর রহমানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না, ছোট ভাই মো. মাহবুবুর রহমান ও ভাগ্নে মাহমুদুল হাসান। 

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!