[ আইন-আদালত ]
ডিআইজি মিজানের জামিন আবেদনের শুনানি দুপুরে
ফাইল ছবি
তিন কোটি ২৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাময়িক বরখাস্তকৃত পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের আগাম জামিন আবেদনের শুনানি দুপুর ২ টায়।
সোমবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হবে। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, তিন কোটি ২৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় আগাম জামিন আবেদন করেন সাময়িক বরখাস্তকৃত পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান। আবেদনটি করেছেন তার আইনজীবী মো. আসাদুজ্জামান।
.png)
গত ১৯ জুন মিজানুর রহমানের স্থাবর সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাবের লেনদেন বন্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।
নারী নির্যাতনের অভিযোগে দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়া পুলিশের উপমহাপরিদর্শক(ডিআইজি) মিজানুর রহমানের অবৈধ সম্পদের তদন্ত শুরু করেছিল দুর্নীতি দমন কমিশন(দুদক)। কিন্তু, এ তদন্ত করতে গিয়ে দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছির ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ করেছেন মিজানুর রহমান।
ডেইলি বাং লাদেশ/টিএ/আরএইচ
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!