[ আইন-আদালত ]
দুদকের তলবে হাজির হননি ডিআইজি মিজান
ফাইল ছবি
ব্যক্তিগত কারণ দেখিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবে হাজির হননি পুলিশ থেকে সাময়িক বরখাস্ত হওয়া ডিআইজি মিজানুর রহমান।
ঘুষ লেনদেনের অভিযোগ জিজ্ঞাসাবাদের জন্য সোমবার সকাল ১০টায় তাকে তলব করেছিলেন দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্ল্যা।
এর আগে, রোববার চিঠি দিয়ে ডিআইজি মিজান দুদককে জানিয়েছেন, তিনি ব্যক্তিগত একটি সমস্যায় আছেন। তাই তার সময়েরে প্রয়োজন। পরবর্তী যেকোনো সময় বক্তব্য দিতে আপত্তি থাকবে না।
.png)
গত ২৪ জুন অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডিআইজি মিজানের বিরুদ্ধে মামলা করে দুদক। এর আগে, ডিআইজি মিজানুর রহমান দুদকের তৎকালীন অনুসন্ধান কর্মকর্তা পরিচালক এনামুল বাছিরকে ৪০ লাখ টাকা ঘুষ দেয়ার অভিযোগ উঠে। মিডিয়ায় বিষয়টি ফাঁস হওয়ার পরপর এনামুল বাছিরকে সাময়িক বরখাস্ত করা হয়।
এরই পরিপ্রেক্ষিতে আজ দু‘জনকে তলব করেছিল দুদক। দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছিরকে দুপুরে জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে।
ডেইলি বাংলাদেশ/আরএইচ
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!