ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

ডিআইজি মিজানুর রহমান কারাগারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫২, ২ জুলাই ২০১৯
ডিআইজি মিজানুর রহমান কারাগারে
ছবি: সংগৃহীত

সাময়িক বরখাস্ত হওয়া ডিআইজি মিজানুর রহমানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগ থানার পুলিশ তাকে আদালতে হাজির করলে আদালত এই আদেশ দেন।

এ সময় তার আইনজীবী এহসানুল হক সমাজী জামিনের আবেদন করেন।

Advertisement

অপরদিকে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল তার জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস ডিআইজি মিজানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শাহবাগ থানার ওসি আবুল হোসেন বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন। 

সোমবার হাইকোর্টে আগাম জামিনের জন্য গেলে ডিআইজি মিজানকে গ্রেফতারের নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ। এ সময় মিজানকে তাৎক্ষণিক হাইকোর্ট পুলিশের হাতে তুলে দেন আদালত। গ্রেফতারের পর তাকে শাহবাগ থানায় নেয়া হয়।

এ সময় আদালত বলেন, মিজানুর রহমান প্রকাশ্যে ঘুষ লেনদেনের বিষয়ে টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে পুলিশ বিভাগের ইমেজ ধ্বংস করেছেন। যেটা পুলিশ বিভাগের পক্ষ থেকে কাম্য নয়।

এর আগে, সোমবার সন্ধ্যায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আদালতের নির্দেশে মিজানুর রহমানকে আদালত থেকে গ্রেফতার করে শাহবাগ থানায় আনা হয়। পুলিশি পাহারায় গাড়ি থেকে নামিয়ে তাকে থানার ওসির কক্ষে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করেন বলে শাহবাগ থানা সূত্রে জানা গেছে।

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!