ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

সগিরা মোর্শেদ হত্যা মামলায় মারুফকে জামিন দেননি হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৭, ১৪ জুলাই ২০২০
সগিরা মোর্শেদ হত্যা মামলায় মারুফকে জামিন দেননি হাইকোর্ট
সগিরা মোর্শেদ

রাজধানীর সিদ্ধেশ্বরীতে চাঞ্চল্যকর সগিরা মোর্শেদ হত্যা মামলায় আসামি মারুফ রেজাকে জামিন দেননি হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের ভার্চুয়াল বেঞ্চ তার জামিন নামঞ্জুর করে আদেশ দেন। আদালতে আসামির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।

মামলার বিবরণে জানা যায়, ৩০ বছর পর ঘটনার রহস্য উদঘাটন করে চারজনের বিরু‌দ্ধে গত ১৪ জানুয়া‌রি আদাল‌তে অভিযোগপত্র দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।  এক হাজার ৩০৯ পৃষ্ঠার অভিযোগপত্র রাষ্ট্রপক্ষে মোট ৫৭ জনকে সাক্ষী করা হয়।

Advertisement

গত ৯ মার্চ অভিযোগপত্র আম‌লে নি‌য়ে একই আদালত শুনা‌নির জন্য ১৫ মার্চ দিন ধার্য ক‌রে‌ন। তবে ১৫ মার্চ আসা‌মিপক্ষ সময় আবেদন করায় ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কা‌য়েশ শুনা‌নির নতুন দিন ১৬ এপ্রিল ধার্য ক‌রেন। কিন্তু করোনার কারণে আর শুনানি হয়নি।

মামলার আসামিরা হলেন- নিহত সগিরা মোর্শেদের ভাসুর ডা. হাসান আলী চৌধুরী, তার স্ত্রী সায়েদাতুল মাহমুদা ওরফে শাহীন, হাসান আলীর শ্যালক আনাস মাহমুদ ওরফে রেজওয়ান ও মারুফ রেজা।

১৯৮৯ সালের ২৫ জুলাই রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় গুলিতে নিহত হন সগিরা মোর্শেদ। এ ঘটনায় সগিরার স্বামী আব্দুস সালাম চৌধুরী রমনা থানায় মামলা করেন।  পরে মিন্টু ওরফে মন্টু ওরফে মরণ নামের এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।  বিচারও শুরু হয়।  সাক্ষ্যে মারুফ রেজার নাম আসায় মামলার অধিকতর তদন্তের নির্দেশ দেয়া হয়। পরে মারুফ রেজার আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত অধিকতর তদন্তের আদেশ ও বিচারকাজ ছয় মাসের জন্য স্থগিত করেন।

দীর্ঘদিন পর মামলাটি পুনরুজ্জীবিত হয়। গত ১৬ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম আদালতে সগিরার ভাসুর ডা. হাসান (৭০) ও তার স্ত্রী সায়েদাতুল মাহমুদা ওরফে শাহিনসহ (৬৪) চারজনকে আসামি করে এক হাজার ৩০৯ পৃষ্ঠার অভিযোগত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক রফিকুল ইসলাম।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!