ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

কুখ্যাত সন্ত্রাসী এরশাদ সিকদারের সহযোগীর মৃত্যুদণ্ড

ব্যবসায়ী আজিজ হত্যা মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:১০, ২১ সেপ্টেম্বর ২০২০
কুখ্যাত সন্ত্রাসী এরশাদ সিকদারের সহযোগীর মৃত্যুদণ্ড
ফাইল ছবি

রাজধানীর লালবাগের কাঁচ ব্যবসায়ী আব্দুল আজিজ চাকলাদার ওরফে ঢাকাইয়া আজিজ হত্যা মামলায় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ সিকদারের সহযোগী জয়নাল সরকারকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে রুস্তম আলী নামে অপর আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

এছাড়া নির্দোষ প্রমাণ হওয়ায় এরশাদ শিকদারের দুই সহযোগী ফারুক ও ইদ্রিস খালাস পেয়েছেন। সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। 

মৃত্যুদণ্ডের পাশাপাশি জয়নালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত রুস্তমকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়। আরেকটি অভিযোগে এই দু’জনকে পাঁচ বছর করে কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত দুই আসামি পলাতক।

Advertisement

মামলায় বলা হয়, ১৯৯৮ সালের ৫ মার্চ সকাল ৭টায় আজিজ চাকলাদার ওরফে ঢাকাইয়া আজিজ লালবাগ রোডের বাসা থেকে খুলনা যাওয়ার পথে অপহরণ করে আসামিরা হত্যা করেন। হত্যার পর খুলনার রূপসা নদীতে তার মৃতদেহ ফেলে দেয়া হয়। ২০০০ সালের ৪ এপ্রিল লালবাগ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রাকিব খান সাত জনের বিরুদ্ধে দাখিল করেন। একই বছর চার্জ গঠন করে আদালত। 


 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!