ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

আপিল বিভাগেও জামিন পেলেন না ডেসটিনির এমডি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৮, ২৭ সেপ্টেম্বর ২০২০
আপিল বিভাগেও জামিন পেলেন না ডেসটিনির এমডি
ডেসটিনির এমডি রফিকুল আমিন

অর্থপাচারের দুই মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিনের জামিন আবেদন খারিজ করে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চ এ আদেশ দেন। গত ২৪ সেপ্টেম্বর শুনানি শেষে জামিন আবেদন বিষয়ে আজ আদেশের দিন ধার্য ছিল।

আদালতে রফিকুল আমিনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাঈদ আহমদ রাজা। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

Advertisement

গত ২০ আগস্ট অর্থপাচারের দুই মামলায় ডেসটিনির রফিকুল আমীনের জামিন আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। একইসঙ্গে এই দুই মামলা বিচারিক আদালতে ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়।

হাইকোর্টের জামিন খারিজ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন রফিকুল আমিন। অর্থপাচারের অভিযোগে ২০১২ সালের ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় দু’টি মামলা দায়ের হয়। রফিকুল আমীনসহ আসামিদের দুদকের করা এসব মামলায় সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ থেকে অর্থ অন্যত্র স্থানান্তরের অভিযোগ আনা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!