ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

শিশু রিফাত হত্যায় একজনের যাবজ্জীবন, দুজন খালাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২২, ৭ অক্টোবর ২০২০
শিশু রিফাত হত্যায় একজনের যাবজ্জীবন, দুজন খালাস
ফাইল ফটো

পুরান ঢাকার লালবাগ থানা এলাকার ৬ বছরের শিশু শিক্ষার্থী হাবিবুর রহমান রিফাতকে অপহরণ করে হত্যার অভিযোগে করা মামলায় আসামি আরিফুর রহমান জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া তাকে তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই আসামিকে খালাস দেয়া হয়েছে। মামলা থেকে খালাস পেয়েছেন- ইকবাল মুন্সি ও হাবিবুর রহমান।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!