রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক সামছুন্নাহার এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত দুইজন হলেন- সজীব ঢালী এবং আবু হাসান ওরফে সাঈদ। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে হাজির ছিলেন। পরে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।
.png)
অপরদিকে পলাতক দুই আসামি আকাশ ওরফে মোসলেম এবং আনোয়ার বয়তীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন।
জানা গেছে, ২০১৭ সালের ২০ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে গার্মেন্টস কর্মী ওই তরুণী কাজ শেষে বাসায় ফিরছিলেন। আদাবর এলাকার শ্যামলী হাউজিং প্রকল্পের পানির পাম্পের সামনে পৌঁছালে সজিব, আবু হাসানসহ অজ্ঞাতনামা দুইজন ছেলে ভিকটিমের গতিরোধ করে টেনে হিঁচড়ে শান্তা ওয়েস্টার হাউজিং ও আজিম গার্মেন্টসের ফাঁকা মাঠে নিয়ে তাকে ধর্ষণ করে।
এ ঘটনায় পরদিন ভিকটিমের মা আদাবর থানায় মামলাটি করেন। পুলিশ পরিদর্শক ইসমত আরা এমি মামলাটি তদন্ত করে চারজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। পরবর্তী সময়ে আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু হয়। মামলাটির বিচারকাজ চলাকালে আদালত ৯ জনের সাক্ষ্যগ্রহণ করেন।