ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

জি কে শামীমের বিরুদ্ধে অভিযোগের শুনানি পেছাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:১৪, ২ নভেম্বর ২০২০
জি কে শামীমের বিরুদ্ধে অভিযোগের শুনানি পেছাল
ফাইল ছবি

অর্থপাচার মামলায় জি কে শামীম ও তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন পিছিয়ে ১০ নভেম্বর নির্ধারণ করেছেন আদালত।

সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ দিন ধার্য করেন।

মামলার অন্য আসামিরা হলেন- দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, জামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম।

Advertisement

শুনানির আগে আসামি জি কে শামীমকে আদালতে হাজির করা হয়। আদালতে জি কে শামীম ছাড়া অন্য আসামিরা উপস্থিত ছিলেন না। তাদের পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। 

গত বছরের ১৮ সেপ্টেম্বর ঢাকায় ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর জি কে শামীমকে গ্রেফতার করে র‌্যাব। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগেও মামলা রয়েছে।

পরে ২১ অক্টোবর তার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ দায়ের করা ওই মামলায় তার বিরুদ্ধে ২৯৭ কোটি ৯ লাখ টাকা জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ থাকার অভিযোগ আনা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!