ওই দিন আসামি জি কে শামীমকে আদালতে হাজির করা হয়। আদালতে জি কে শামীম ছাড়া অন্য আসামিরা উপস্থিত ছিলেন না। তাদের পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন।
জি কে শামীম ছাড়াও এ মামলার আসামির হলেন- দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, জামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম।
.png)
গত বছরের ১৮ সেপ্টেম্বর ঢাকায় ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর জি কে শামীমকে গ্রেফতার করে র্যাব। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগেও মামলা রয়েছে।
গত ২১ অক্টোবর তার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ দায়ের করা ওই মামলায় তার বিরুদ্ধে ২৯৭ কোটি ৯ লাখ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকার অভিযোগ আনা হয়।