ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

কারাগারে বিয়ে করা সেই আসামি জামিন চাইলেন হাইকোর্টে 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১০, ২৯ নভেম্বর ২০২০
কারাগারে বিয়ে করা সেই আসামি জামিন চাইলেন হাইকোর্টে 
ফাইল ছবি

ফেনীর কারাগারে বিয়ে করা ধর্ষণ মামলার আসামি জহিরুল ইসলাম ওরফে জিয়া উদ্দিন হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন।

রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার আইনজীবীর মাধ্যমে এই জামিন আবেদন করা হয়। এ বিষয়ে আদেশের জন্য আগামীকাল দিন ধার্য রয়েছে বলে জানিয়েছেন আসামির আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী।

হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে জামিন শুনানি ও আদেশ হওয়ার কথা রয়েছে।

Advertisement

রোববার আদালতে আসামিপক্ষে আইনজীবী ছিলেন ফারুক আলমগীর চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. সারোয়ার হোসেন বাপ্পী।

গত ১৯ নভেম্বর ফেনীর কারাগারে আসামি জিয়া উদ্দিনের সঙ্গে বিয়ে হয় ওই নারীর। মামলার আসামি জহিরুল ইসলাম ওরফে জিয়া উদ্দিনের বাড়ি ফেনীর সোনাগাজীর ৮ নম্বর চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম চরদরবেশ গ্রামে।

গত ২৭ মে ভোরে একই ঘরে অবস্থান করা অবস্থায় গ্রামবাসী জিয়া ও অভিযোগকারী মেয়েটিকে আটক করে। স্থানীয়রা দুজনকে বিয়ে দিতে চাইলে ছেলের বাবা আবু সুফিয়ান মেম্বার রাজি হননি। সেদিন মেয়েটি সোনাগাজী থানায় ধর্ষণ মামলা করেন।

পুলিশ একইদিন গ্রেফতার করে জিয়াকে। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর বিচারিক (নিম্ন) আদালতে জামিন চেয়ে ব্যর্থ হয়ে হাইকোর্টে জামিন আবেদন করেন তিনি।

গত ১ নভেম্বর হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ ওই মেয়েকে বিয়ে করলে জামিনের বিষয়টি বিবেচনা করা হবে বলে আদেশ দেন। ওই আদেশের পরই ফেনী জেলা কারাগারে তাদের বিয়ে হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!