ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

সেলিম প্রধানের বিরুদ্ধে দুদকের চার্জশিট দাখিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৫, ৬ ফেব্রুয়ারি ২০২১
সেলিম প্রধানের বিরুদ্ধে দুদকের চার্জশিট দাখিল
সেলিম প্রধান। ফাইল ছবি

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

শনিবার ঢাকা মহানগর আদালতের দুদকের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা জুলফিকার হোসেন বিষয়টি ডেইলি বাংলাদেশেকে নিশ্চিত করেছেন।

২০১৯ সালের ২৭ অক্টোবর ১২ কোটি ২৭ লাখ ৯৫ হাজার ৭৫৪ টাকা অবৈধভাবে অর্জনের অভিযোগে সেলিম প্রধানের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান।

Advertisement

২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর থাই এয়ারওয়েজের টিজি-৩২২ নম্বর ফ্লাইট ছাড়ার আগ মুহূর্তে সেলিম প্রধানকে আটক করা হয়। আটকের পর তার রাজধানীর গুলশান, বনানীর বাসা ও অফিসে অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ওই অভিযানে ২৯ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!