ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

মাদকসহ গ্রেফতার চার নাইজেরিয়ান কারাগারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪৬, ২৮ জুলাই ২০২১
মাদকসহ গ্রেফতার চার নাইজেরিয়ান কারাগারে
ফাইল ছবি

রাজধানীর পল্লবী থেকে মাদকসহ গ্রেফতার চার নাইজেরিয়ান নাগরিকের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

বুধবার ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদের আদালত শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন- ওকাফোর উগোচুকউ প্রিন্সওয়েল, অনায়ানউ ওলুচিজুললেট, উডেজোবিনা রুবেন ও মিস্টার পিটার।

Advertisement

এদিন আসামিদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সোহেল সিকদার পল্লবী থানায় দায়ের করা মাদক মামলায় প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন। এসময় আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এর আগে, মঙ্গলবার বিকেল সোয়া ৫ টার দিকে পল্লবী থানার কালশী এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১২ বোতল বিদেশি মদ, পাঁচ বোতল হুইস্কি, ৩২ পিচ বিদেশি বিয়ার উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!