রোববার ঢাকার দুই মহানগর হাকিম আদালতে তাদের জবানবন্দি রেকর্ড করা হয়। একই সঙ্গে আসামি রেদোয়ান আহম্মেদ ইরফান ওরফে ফরেন ইরফানের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
স্বীকারোক্তি দেওয়া আসামিরা হলেন- ওয়াহিদ ওরফে সামিরা (১৬) ও রিফাত আহমেদ (১৪)। সংশ্লিষ্ট
.png)
আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন চার আসামিকে আদালতে হাজির করা হয়। এসময় আসামি মো. আরিফ (১৫), মো. ওয়াহিদ ওরফে সামিরা (১৬), রিফাত আহমেদ স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। মামলার তদন্তকারী কর্মকর্তা ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরীর আদালত আসামি মো. ওয়াহিদ ওরফে সামিরার এবং ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমানের আদালত আসামি রিফাত আহমেদের জবানবন্দি রেকর্ড করেন। তবে আসামি আরিফ জবানবন্দি দিতে অস্বীকৃতি জানান।
এরপর আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে অপর আসামি রেদোয়ান আহম্মেদ ইরফান ওরফে ফরেন ইরফানের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী আসামি ইরফানের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া মামলার প্রত্যক্ষদর্শী জিহাদ সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছে। ঢাকা মহানগর হাকিম মামুনুর রশিদের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন।