ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

এসির টাকা আত্মসাৎ: ইভ্যালির রাসেলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০১, ৩০ সেপ্টেম্বর ২০২১
এসির টাকা আত্মসাৎ: ইভ্যালির রাসেলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল- ফাইল ফটো

এসির ৮৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে জেলগেটে একদিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরীর আদালত শুনানি শেষে এ নির্দেশ দেন।

এদিন ইভ্যালির এমডি ও সিইও মোহাম্মদ রাসেল এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর ধানমন্ডি থানায় করা মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

Advertisement

ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম হাসিবুল হক তাদের এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এরপর রাসেল পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন খারিজ করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

এর আগে ২৫ সেপ্টম্বর অর্ডারকৃত এসির ৮৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা মহানগর হাকিম আদালতে মুজাহিদুর রহমান তাদের নামে এ মামলা করেন। বিচারক মামলাটি এজহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের বাসা থেকে ইভ্যালিরএমডি) ও সিইও মোহাম্মদ রাসেল এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার করা হয়। এরপর তাদের র‌্যাব সদর দফতরে নেওয়া হয়। পরে গুলশান থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করে র‍্যাব।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!