ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

ইভ্যালির আকাশসহ ১০ জনের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৩, ২ অক্টোবর ২০২১
ইভ্যালির আকাশসহ ১০ জনের জামিন নামঞ্জুর
হাইকোর্টের ফাইল ছবি

রাজধানীর ধানমন্ডি থানায় হওয়া মামলায় ই-কমার্সভিত্তিক ব্যবসাপ্রতিষ্ঠান ইভ্যালির ভাইস প্রেসিডেন্ট আকাশ, হেড অব অ্যাকাউন্ট সেলিম রেজাসহ ১০ জনের বিরুদ্ধে জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন হাইকোর্ট।

শনিবার জামিন আবেদনকারী আইনজীবী অ্যাডভোকেট মনিরুজ্জামান আসাদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ তাদের জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে আদেশ দেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!