ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

ইভ্যালি পরিচালনায় বোর্ড গঠনের কথা বলেছেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩২, ১২ অক্টোবর ২০২১
ইভ্যালি পরিচালনায় বোর্ড গঠনের কথা বলেছেন হাইকোর্ট
হাইকোর্টের ফাইল ফটো

ইভ্যালি পরিচালনার জন্য বোর্ড গঠন করে দেওয়ার কথা বলেছেন হাইকোর্ট। বোর্ডে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, সচিব, চার্টার্ড অ্যাকাউনটেন্টকে রাখা হতে পারে। এ বিষয়ে কাল বুধবার আদেশ দেবেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এ সিদ্ধান্তের কথা জানান।

রিটকারী আইনজীবী ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসাইন বলেন, আদালত যে কমিটি গঠন করে দেবেন তাদের কাজ হবে ইভ্যালির দায়-দেনা নিরূপণ করা ও সব বিষয় মনিটরিং করা।

Advertisement

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এন এম মাসুম ও ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসাইন। ব্যাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে ছিলেন আইনজীবী তাপস বল।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!