বুধবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালতে এ শুনানি হয়।
১৪ অক্টোবর আদালতে নারাজি আবেদনটি করেন বাবুলের আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। আবেদনে বলা হয়, বাবুল ষড়যন্ত্রের শিকার। তিনি এ মামলার বাদী ছিলেন। তাকে আসামি করতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়। আজ শুনানিতে বাবুল নিজেকে নির্দোষ দাবি করেন।
.png)
বাবুলের আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী জানান, আদালত বাবুলের বক্তব্য নিয়েছেন। আগামী ৩ নভেম্বর আদেশের জন্য রেখেছেন।
২০১৬ সালের ৫ জুন ছেলেকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে নগরের জিইসি মোড় এলাকায় খুন হন মাহমুদা খানম। এ ঘটনায় তার স্বামী বাবুল আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন। তদন্ত শেষে পিবিআই এ বছরের ১২ মে এ মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয়।
ওইদিন মাহমুদার বাবা মোশাররফ হোসেন বাদী হয়ে বাবুলসহ আটজনকে আসামি করে পাঁচলাইশ থানায় মামলা করেন। বর্তমানে পিবিআই মামলাটি তদন্ত করছে।