রোববার ঢাকার বিশেষ জজ আদালত -১০ এর বিচারক নজরুল ইসলাম অব্যাহতির আবেদন খারিজ করে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
একই সঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৫ ডিসেম্বর দিন ধার্য করেন আদালত।
.png)
২০১৯ সালের ১৯ নভেম্বর রাজধানীর মতিঝিল থানায় মামলাটি করে সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগ।
মামলার সূত্রে জানা যায়, বিভিন্ন গণমাধ্যমে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডিরেক্টর ইনচার্জ ও বিসিবির পরিচালক লোকমান হোসেন ভূইয়ার নামে ক্যাসিনো থেকে কোটি কোটি টাকা উপার্জন করে অস্ট্রেলিয়ায় দু’টি ব্যাংকে পাচারের সংবাদ প্রকাশিত হয়। এ বিষয়ে এরই মধ্যে অনুসন্ধান করে লোকমান হোসেনসহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে মোহামেডান স্পোর্টিং ক্লাবে অবৈধভাবে ক্যাসিনো, মাদকব্যবসা পরিচালনার সত্যতা পাওয়া যায়। তারা অবৈধভাবে উপার্জিত অর্থ নিয়মবর্হিভূতভাবে বিভিন্ন ব্যাংকে অর্থ স্থানান্তর, নামে-বেনামে অন্য প্রতিষ্ঠানে রূপান্তর ও হস্তান্তরসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সংশ্লিষ্টতা পাওয়া যায়।
তদন্ত শেষে লোকমানসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন সিআইডি।