ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

শ্লীলতাহানির মামলায় আপন ভাই-বোন কারাগারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৪৪, ২৬ নভেম্বর ২০২১
শ্লীলতাহানির মামলায় আপন ভাই-বোন কারাগারে
ফাইল ফটো

রাজধানীর শাহআলীর থানায় যৌনপীড়ন ও শ্লীলতাহানি অভিযোগে করা মামলায় আপন ভাই-বোনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

শুক্রবার বিকেলে ঢাকার মুখ্য মহানগর আদালতের হাকিম দেবব্রত বিশ্বাস মামলাটির শুনানি শেষে এ আদেশ দেন। কারাগারে যাওয়া আসামিরা হলেন- মো. শরীফ ও তার বোন মোছা. জুঁই।

এরআগে, মামলাটির তদন্ত কর্মকর্তা শাহআলী থানার এসআই মো. মহিদুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

Advertisement

এদিন আসামিপক্ষের আইনজীবী মো. মেহেদী হাসান ও ওবায়দুল্লাহ কাজী জামিন চেয়ে শুনানি করেন। জামিন শুনানি তারা বলেন, এই মামলার ২নং আসামি জুঁই বাদীর স্বামীর বিরুদ্ধে গত ১৮ অক্টোবর যৌন নির্যাতনের একটি মামলা করেন।

মামলাটি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। মামলার বাদী পরিশোধ মূলক মিথ্যাভাবে এই মামলাটি দায়ের করেন। ঘটনায় যেটা দেখানো হয়েছে, বোনের উপস্থিততে ভাই অন্য নারীকে শ্লীলতাহানি করার চেষ্টা করেছে। ঘটনা সম্পূর্ণ সাজানো, মিথ্যা, নাটক। আসামিরা নির্দোষ। এজন্য আসামিদের জামিনের প্রার্থনা করছি।

রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধীতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আসামিদের জামিন নাকচ করে কারাগারে আটক রাখার আদেশ দেয় আদালত। গত ২৫ নভেম্বর রাত ১২টার সময় শাহআলী থানা এলাকায় সহোদর ভাই-বোনকে গ্রেফতার করে পুলিশ।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ৬ নভেম্বর আসামি জুঁই মাগরিবের নামাজ শেষে বাদীর বাসায় যায়। বাদী আসামি জুঁইকে বসতে বলে আপ্যায়ন করার জন্য পাশের রুমে চা তৈরি করতে যায়। চা নিয়ে ফিরে এসে দেখে আসামি জুঁইয়ের ভাই শরীফ আসছে। বাদী চা রাখার জন্য টেবিলের কাছে গেলে আসামি শরীফ পেছন থেকে জড়িয়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে। বাদী ঐ সময় চিৎকার করলে আসামিরা পালিয়ে যায়।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!