ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

ভিত্তিহীন অভিযোগে আবরারকে হত্যা: বিচারক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫২, ৮ ডিসেম্বর ২০২১
ভিত্তিহীন অভিযোগে আবরারকে হত্যা: বিচারক
ফাইল ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায়ের পর্যবেক্ষণে শিবির সন্দেহে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ এনে হত্যা করার কথা বলা হয়েছে।

এ ঘটনা বাংলাদেশের সকলকে ব্যথিত করেছে। এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে এজন্য তাদের সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়েছে বলেও জানিয়েছেন আদালত।

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় বহিষ্কৃত ২০ শিক্ষার্থীর মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

Advertisement

বুধবার দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করেন।

এদিকে রায়ের পর আবরার বাবা বরকত উল্লাহ বলেন, ‘এ রায়ে আমরা খুশি। তবে এ রায় উচ্চ আদালতে বহাল থাকলে আরো বেশি খুশি হবো।’ রায়ের পর আদালত পাড়ায় আসামিদের স্বজনদের মধ্যে উৎকণ্ঠা লক্ষ্য করা গেছে। এছাড়াও কোনো কোনো স্বজনদের কান্না করতেও দেখা গেছে। 

এর আগে ১৪ নভেম্বর এই মামলায় রাষ্ট্র ও আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে। ওইদিনই বিচারক রায়ের জন্য ২৮ নভেম্বর দিন ধার্য করেন। তবে রায় প্রস্তুত না হওয়ায় বিচারক সেদিন রায়ের তারিখ পিছিয়ে ৮ ডিসেম্বর ধার্য করেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!