বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চ ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে নিয়োগের বিষয়ে সর্বশেষ অগ্রগতি আদালতকে জানাতে নির্দেশ দেন।
পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে সাধারণ নারী কোটায় মেধা তালিকায় প্রথম হয়েও জেলায় জমি না থাকায় এবার পুলিশে চাকরি পাওয়া নিয়ে খুলনার মীম আক্তারের জটিলতা তৈরি হয়েছে।
.png)
গত শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা পুলিশ সুপার কার্যালয় থেকে মীমকে জানানো হয়েছে, খুলনায় স্থায়ী ঠিকানা না থাকায় তাকে চাকরিটি দেওয়া সম্ভব হচ্ছে না।
মীম আক্তার খুলনার সোনাডাঙ্গা থানার ভাড়াটিয়া। মিমের বাবা মো. রবিউল ইসলাম খুলনার বয়রা ক্রস রোডে ভাড়ায় ছোট্ট একটি দোকান নিয়ে লেপ-তোশকের ব্যবসা করেন।