ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

ব্যাটারিচালিত ইজিবাইক বন্ধের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৪:৪৮, ১৫ ডিসেম্বর ২০২১
ব্যাটারিচালিত ইজিবাইক বন্ধের নির্দেশ হাইকোর্টের
ফাইল ফটো

৪০ লাখ এসিড ব্যাটারিচালিত ইজিবাইক বন্ধের নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ ধরনের গাড়ি আমদানি, ক্রয় ও বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন উচ্চ আদালত।

বুধবার বিচারপতি মামনুন রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আতিক তৌহিদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

Advertisement

আইনজীবী আতিক তৌহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ব্যাটারিচালিত ইজিবাইকগুলোতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যাটারি চার্জ দেওয়া হয়। এই ইজিবাইকগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। মানবদেহের জন্য ক্ষতিকর। এগুলো রুট পারমিট ছাড়াই রাস্তায় চলাচল করছে। এই থ্রি হুইলারের বিদ্যুৎ খাত থেকে সরকার কোনো রাজস্ব পাচ্ছে না। এ কারণে সারাদেশে চলা অবৈধ প্রায় ৪০ লাখ ব্যাটারিচালিত ইজিবাইক বন্ধের নির্দেশনা চেয়ে আমরা হাইকোর্টে রিট করি।

গত ১৩ ডিসেম্বর বাঘ ইকো মোটরস লিমিটেডের সভাপতি কাজী জসিমুল ইসলামের পক্ষে হাইকোর্টে রিটটি করা হয়। রিটে শিল্প সচিব, সড়ক পরিবহন সচিব, পরিবেশ সচিবসহ ৭ জনকে বিবাদী করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!