ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

যে শর্তে চাকরি দেওয়া যেতে পারে মিমকে জানালেন হাইকোর্ট 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:১৬, ১৫ ডিসেম্বর ২০২১
যে শর্তে চাকরি দেওয়া যেতে পারে মিমকে জানালেন হাইকোর্ট 
হাইকোর্ট-ফাইল ফটো

ভূমিহীন হওয়ায় খুলনা জেলা পুলিশের কনস্টেবল পদে চাকরি না পাওয়ার অভিযোগ নিয়ে আলোচনায় থাকা মিম আক্তারের যোগ্যতা বিবেচনায় জেলা কোটার শর্ত শিথিল করে চাকরি দেওয়া যেতে পারে বলে অভিমত দিয়েছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই অভিমত ব্যক্ত করেন।

‘প্রথম হয়েও কনস্টেবল হতে পারলেন না মিম’ শিরোনামে গণমাধ্যমে আসা প্রতিবেদন গতকাল মঙ্গলবার আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস। সেদিন আদালত চাকরি না পাওয়ার অভিযোগ বিষয়ে খোঁজখবর নিয়ে রাষ্ট্রপক্ষকে বুধবারের মধ্যে জানাতে বলেন। এর ধারাবাহিকতায় রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার এসব তথ্য তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস।

Advertisement

রাষ্ট্রপক্ষ জানায়, মিমের মূল বাড়ি ভোলায়। দাদার বাড়ি পিরোজপুরে। ভূমিহীন বলে তাকে বাদ দেওয়া হয়েছে, তা সঠিক নয়। খুলনা জেলা কোটায় আবেদন করায় ওই সমস্যা হয়েছে। ওই নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি। বিষয়টি ইতিবাচকভাবে দেখা যাচ্ছে। পরে আদালত ওই অভিমত ব্যক্ত করেন।

‘প্রথম হয়েও কনস্টেবল হতে পারলেন না মিম’ শিরোনামে গণমাধ্যমে আসা প্রতিবেদনে বলা হয়, বাবা ভূমিহীন হওয়ায় খুলনা জেলা পুলিশের কনস্টেবল পদে চাকরি হয়নি মিম আক্তারের। এমনই অভিযোগ করেছে মিমের পরিবার। নিয়োগ পরীক্ষায় মেধাক্রমে মিম প্রথম হয়েছিলেন। তবে পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান জানান, স্থায়ী ঠিকানা গোপন করা এবং চোখে সমস্যা থাকায় তাঁর চাকরি হয়নি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!