মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) স্বপন কুমার বিষয়টি জানিয়েছেন।
এদিন আসামি সিমুলকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার তিন দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) রাসেল হোসেন। আবেদনের প্রেক্ষিতে তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
.png)
জানা যায়, ভুক্তভোগী ঐ কিশোরী মতিঝিলে এজিবি কলোনির একটি বাসায় বাবা-মার সঙ্গে থাকেন। বাবা-মা না থাকায় বাসায় ঢুকে রোববার বেলা ১১টার দিকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে শিমুল।
খবর পেয়ে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়। এ ঘটনায় মতিঝিল থানায় ধর্ষণের অভিযোগ মামলা দায়ের করা হয়েছে।