ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

কিশোরীকে ধর্ষণ: রিমান্ড শেষে পুলিশ সদস্য কারাগারে 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২২, ৩১ ডিসেম্বর ২০২১
কিশোরীকে ধর্ষণ: রিমান্ড শেষে পুলিশ সদস্য কারাগারে 
ফাইল ফটো

কিশোরীকে ধর্ষণ ও মারধরের অভিযোগে রাজধানীর মতিঝিল থানায় করা মামলায় রিমান্ড শেষে এপিবিএন কনস্টেবল শিমুল আহমেদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মাহবুব হোসেনের আদালত কারাগারে পাঠানোর এ আদেশ দেন। 

শুক্রবার সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) স্বপন কুমার বিষয়টি জানিয়েছেন।

এদিন রিমান্ড শেষে আসামি সিমুলকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ২৮ ডিসেম্বর আসামি সিমুলকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার তিনদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) রাসেল হোসেন। আবেদনের পরিপ্রেক্ষিতে তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

Advertisement

মামলার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই কিশোরী মতিঝিলে এজিবি কলোনির একটি বাসায় বাবা-মার সঙ্গে থাকেন। বাবা-মা না থাকায় বাসায় ঢুকে রোববার বেলা ১১টার দিকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে শিমুল। খবর পেয়ে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে পাঠায়। এ ঘটনায় মতিঝিল থানায় ধর্ষণের অভিযোগ মামলা দায়ের করা হয়। এ মামলায় কনস্টেবল শিমুল আহমেদকে গ্রেফতার করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!