ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

ছাত্রীকে যৌন নির্যাতন: হলি ফ্যামিলির শিক্ষকের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৮, ৩ জানুয়ারি ২০২২
ছাত্রীকে যৌন নির্যাতন: হলি ফ্যামিলির শিক্ষকের জামিন নামঞ্জুর
সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন চৌধুরী। ফাইল ছবি

রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজের এক ছাত্রীকে যৌন হয়রানি করা মামলায় প্রতিষ্ঠানটির সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন চৌধুরীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। 

সোমবার ঢাকা মহানগর হাকিম মঈনুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। 

এদিন আসামি সালাউদ্দিনের পক্ষে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

Advertisement

এর আগে, ৩০ ডিসেম্বর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এ সময় আসামিপক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার রিমান্ড আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এর আগে, যৌন হয়রানির অভিযোগ গত মঙ্গলবার রমনা থানায় প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন ওই শিক্ষার্থী। মামলার প্রেক্ষিতে গত ২৯ ডিসেম্বর তাকে গ্রেফতার করে র‍্যাব।

মামলা সূত্রে জানা যায়, মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন চৌধুরী গত বছরের ৯ সেপ্টেম্বর মেসেঞ্জারে ভুক্তভোগী শিক্ষার্থীকে বিভিন্ন কুপ্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় তাকে এক শিক্ষাবর্ষে অনেক বছর আটকে রাখবে বলে হুমকি দেয়। এরপর বিভিন্নভাবে ঐ শিক্ষার্থীকে কলেজে ডেকে তার মোবাইল থেকে পাঠানো ম্যাসেজ মুছে দিতে ও উনার সঙ্গে আলাদাভাবে দেখা করতে বলেন। 

এর আগে, ডা. সালাউদ্দিন চৌধুরী সেই শিক্ষার্থীকে কলেজে প্রাইভেট পড়াবেন বলে দুই দফায় ২০ হাজার টাকা নেন, কিন্তু পড়াননি। পড়ার জন্য বারবার তাকে তার বাসায় আসতে বলেন, তবে সেই শিক্ষার্থী রাজি হননি।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!