ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

গোপালগঞ্জে জাকিয়া হত্যা: স্বামী নিশানসহ চারজনের রায় আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৩, ২৭ জানুয়ারি ২০২২
গোপালগঞ্জে জাকিয়া হত্যা: স্বামী নিশানসহ চারজনের রায় আজ
জাকিয়া বেগম- ফাইল ফটো

গোপালগঞ্জে এক কোটি টাকা যৌতুকের জন্য স্ত্রী জাকিয়া বেগমের হত্যার অভিযোগে স্বামী মোর্শেদায়ান নিশানসহ চারজনের বিরুদ্ধে করা মামলার রায়ের জন্য আজ (বৃহস্পতিবার) দিন ধার্য করেছেন আদালত।

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২ এর বিচারক মোহাম্মদ জাকির হোসেন এ রায় ঘোষণা করবেন। বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ আবু আব্দুল্লাহ ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি রাত ২ টার সময় গোপালগঞ্জ জেলার সিলনা রোড বেদগ্রাম ৬৩৯ /৫ নং বাড়িতে গোপালগঞ্জ মাছরাঙা টেলিভিশনের সাংবাদিক মোর্শেদায়ান নিশানের বসতবাড়িতে তার স্ত্রী জাকিয়া বেগমকে এক কোটি টাকা যৌতুকের জন্য রক্তাক্ত করে জখমসহ খুন করে।

Advertisement

আরো পড়ুন>>> গোপালগঞ্জে জাকিয়া হত্যা মামলার রায় বৃহস্পতিবার

পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলের বাড়িতে গিয়ে আসামি মোর্শেদায়ান নিশান, তার ভাই এহসান সুশান, বোনজামাই মোহাম্মদ হাসান শেখ ও ম‍্যানেজার আনিসুর রহমানকে আটকসহ জাকিয়া বেগমকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

তাছাড়া ঘটনার আগে জাকিয়া বেগমের পিতা আলহাজ জালাল উদ্দিন মল্লিক তার মেয়ের সুখ ও কল‍্যাণ বিষয়ে চিন্তা করে ঘটনাস্থলে দোতলা বাড়ি তৈরি করে দিয়েছিল। এই ব‍্যাপারে আলহাজ জালাল উদ্দিন মল্লিক বাদী হয়ে জাকিয়া বেগমের স্বামী মোর্শেদায়ান নিশান, তার ভাই এহসান সোশান, বোনজামাই মোহাম্মদ হাসান শেখ ও ম‍্যানেজার আনিসুর রহমানের বিরুদ্ধে বাদী হয়ে গোপালগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ২০১৬ সালের ৯ জুন আদালতে ৪ জন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ওই বছরের ৭ সেপ্টেম্বর আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। এ মামলার বিচার চলাকালীন বিভিন্ন সময়ে আদালত ২০ জন সাক্ষির জবানবন্দি ও জেরা রেকর্ড করেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!