[ আইন-আদালত ]
শপিং মল-এয়ারপোর্টসহ কর্মস্থলে নামাজের জায়গা সংরক্ষণ কেন করা হবে না: হাইকোর্ট
ফাইল ছবি
প্রতিটি কর্মস্থলসহ সব শপিং মল, এয়ারপোর্ট, বাসস্ট্যান্ড, নৌ-বন্দর ও রেলওয়ে স্টেশনে নামাজের জায়গা কেন সংরক্ষণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
চার সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ, ধর্ম মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।
.png)
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট ইলিয়াস আলী মণ্ডল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সেলিম আজাদ।
একইসঙ্গে সংবিধান কর্তৃক ধর্মীয় অধিকার নিশ্চিতে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুলে তাও জানতে চেয়েছেন হাইকোর্ট।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
হাইকোর্ট
লিংক সফলভাবে কপি হয়েছে!