ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

রিয়াজের শ্বশুরের আত্মহত্যার ভিডিও ৬ ঘণ্টার মধ্যে সরাতে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪৭, ৩ ফেব্রুয়ারি ২০২২
রিয়াজের শ্বশুরের আত্মহত্যার ভিডিও ৬ ঘণ্টার মধ্যে সরাতে নির্দেশ
ছবি: সংগৃহীত

চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খান (৫৮) ফেসবুক লাইভে এসে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যার ঘটনার ভিডিওটি ৬ ঘণ্টার মধ্যে সব সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে অপসারণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া এ ভিডিও যেকোনো ধরনের ইলেকট্রনিক মাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

আরো পড়ুন>>> ১২ কেজি এলপিজির দাম বাড়ল ৬২ টাকা

Advertisement

বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিটিআরসিকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। বিটিআরসিকে এ বিষয়ে আগামী বুধবারের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন আদালত। 

এর আগে, বুধবার রাত ৯টার দিকে ধানমন্ডির ৭ নম্বর রোডের একটি বাড়ির লেভেল-৫ এর একটি ফ্ল্যাটে নিজে বন্দুক মাথায় ঠেকিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেন আবু মহসিন খান। মডেল মুশফিকা তিনার বাবা ও চিত্রনায়ক রিয়াজের শ্বশুর তিনি।

আরো পড়ুন>>> করোনায় চলমান বিধিনিষেধ আরো বাড়ল, প্রজ্ঞাপন জারি

ঐ ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা ঐ ব্যবসায়ী সম্পর্কে বাড়ির অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দা ও দারোয়ানকে জিজ্ঞাসাবাদ করেন।

ভবনের কেয়ারটেকার মো. গোলাম রাব্বী বলেন, মহসিন খান বাসায় একা থাকতেন। তার বাসায় কোনো কাজের বুয়া বা ড্রাইভার ছিল না। একাই রান্নাবান্না করে একাই থাকতেন। 

আবার অনেক সময় বাইরে থেকে খাবার আনাতেন। তার একটা প্রাইভেটকার আছে। সেটা তিনি নিজেই ড্রাইভ করতেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: আত্মহত্যা
লিংক সফলভাবে কপি হয়েছে!