ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

গৃহবধূকে পিটিয়ে হত্যা মামলায় স্বামী ৩ দিনের রিমান্ডে 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৬, ১৩ ফেব্রুয়ারি ২০২২
গৃহবধূকে পিটিয়ে হত্যা মামলায় স্বামী ৩ দিনের রিমান্ডে 
ফাইল ছবি

রাজধানীর দারুস সালামের টোলারবাগ এলাকায় হারিসা বেগম (৪৫) নামে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার মামলায় তার স্বামী এহিয়া মোল্লার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

শনিবার ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলামের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর দারুস সালাম থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ। 

Advertisement

অপরদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

আরো পড়ুন> রেলের সাবেক ডিজি বেলায়েতের বিরুদ্ধে মামলা চলবে

এর আগে, শুক্রবার রাত সোয়া ৯টার দিকে টোলারবাগ ৩ নম্বর গেটের খালপাড় প্রথম গলির একটি বাসায় স্ত্রী হারিসা বেগমকে হাতুর দিয়ে পিটিয়ে হত্যা করেন এহিয়া মোল্লা। এরপর তার বিরুদ্ধে দারুস সালাম থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। 

জানা যায়, কয়েকদিন দিন ধরে এহিয়া মোল্লার সঙ্গে তার স্ত্রীর গ্রামের বাড়ির জমিজমা নিয়ে ঝগড়া চলছিল। শুক্রবার সন্ধ্যায়ও তাদের মধ্যে ফের ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে ঘরে থাকা হাতুড়ি দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন এহিয়া মোল্লা। এতে ঘটনাস্থলেই মারা যান ঐ নারী। এ সময় স্থানীয়রা এহিয়া মোল্লাকে ধরে ফেলে পুলিশে খবর দেন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: আইনজীবী
লিংক সফলভাবে কপি হয়েছে!