ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

কাফরুলে প্রতিবন্ধীকে হত্যা: প্রেমিক-প্রেমিকার যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৬, ১৪ মার্চ ২০২২
কাফরুলে প্রতিবন্ধীকে হত্যা: প্রেমিক-প্রেমিকার যাবজ্জীবন
ফাইল ছবি

রাজধানীর কাফরুলে সামরিনা সুলতানা রুনা (৪০) নামে এক প্রতিবন্ধীকে হত্যার দায়ে প্রেমিক মো. জুলহাস ও প্রেমিকা ডলি আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

সোমবার ঢাকার ১ম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সল আতিক বিন কাদেরের আদালত এ রায় ঘোষণা করেন। পাশাপাশি কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো দুই মাস কারাদণ্ড দেওয়া হয়।

আরো পড়ুন> তিন পার্বত্য জেলার অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ

এদিন আসামি জুলহাসকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর তার উপস্থিতি আদালত এ রায় ঘোষণা করেন। এরপর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। তবে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে পলাতক থাকায় আসামি ডলি আদালতে উপস্থিত ছিলেন না। এজন্য আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

Advertisement

২০১৫ সালের ২০ ডিসেম্বর সামরিনা সুলতানা রুনাকে কাফরুল থানাধীন দক্ষিণ ইব্রাহিমপুরের বাসায় খুন করা হয়। এ ঘটনায় পরদিন তার বড় বোন রোজিনা সুলতানা অজ্ঞাতনামা দুজনকে আসামি করে কাফরুল থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর জুলহাস ও ডলিকে গ্রেফতার করে পুলিশ। তারা আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয়। মামলাটি তদন্ত করে ২০১৬ সালের ৪ নভেম্বর জুলহাস ও ডলিকে অভিযুক্ত করে  অভিযোগ পত্র দাখিল করেন পল্লবী জোনাল টিমের সাব-ইন্সপেক্টর মফিদুল ইসলাম আকন্দ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ডলির ভাই জাকিরের (১৫) বিরুদ্ধে শিশু আদালতে দোষীপত্র দাখিল করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: আদালত
লিংক সফলভাবে কপি হয়েছে!