ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: কার্গো জাহাজের ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি প

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪৫, ২২ মার্চ ২০২২
শীতলক্ষ্যায় লঞ্চডুবি: কার্গো জাহাজের ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি প
ফাইল ছবি

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর আল আমিন নগর এলাকায় কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় করা মামলায় কার্গো জাহাজের ইনচার্জ মাস্টার রমজান আলী শেখসহ আটজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। 

মঙ্গলবার ঢাকার নৌ-আদালতের বিচারক স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জয়নাব বেগম এ পরোয়ানা জারি করেন। নৌপরিবহন অধিদফতরের প্রসিকিউটিং অফিসার বেল্লাল হোসাইন বিষয়টি জানিয়েছেন।

গ্রেফতারি পরোয়ানা জারিভুক্ত অপর আসামিরা হলেন- কার্গো জাহাজের মাস্টার মো. নুরুল আলম, ইনচার্জ ইঞ্জিনিয়ার মো. আরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ার মো. নাদিম হোসেন, লস্কর মো. সুমন হোসেন, মো. ইয়াসিন, সুকানী মো. জাহিদুল ইসলাম ও গ্রীজার মো. রিয়াদ হোসেন।
 
এদিন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের নারায়ণগঞ্জ বন্দরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক বাবু লাল বৈদ্য বাদী হয়ে আটজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার বাদী আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। 

Advertisement

এর আগে রোববার দুপুরে সিটি গ্রুপের মালিকানাধীন কার্গো জাহাজ এমভি রূপসী-৯ এর ধাক্কায় নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জগামী আফসারউদ্দিন নামে লঞ্চটি ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!