[ আইন-আদালত ]
সবুজবাগে নারী হত্যা: এবার বাপ্পীর দুই সহযোগী রিমান্ডে
ছবি প্রতীকী
রাজধানীর সবুজবাগ দক্ষিণগাঁওয়ের বটতলা এলাকায় তানিয়া আফরোজ (২৬) নামের এক নারীকে খুনের ঘটনায় গ্রেফতার এসির টেকনিশিয়ান বাপ্পীর দুই সহযোগী হৃদয় ও রুবেলের পাঁচদিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার ঢাকার ঢাকা মহানগর হাকিম মেহেদী হাসানের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
এদিন তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠুতদন্তের জন্য তাদের দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর বাশার।শুনানি শেষে আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গতকাল মঙ্গলবার এ মামলার আসামি বাপ্পীর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মামলায় অভিযোগ করা হয়, গত ২৬ মার্চ রাতে নিহত নারীর বাসায় এসি মেরামত করতে যায় টেকনিশিয়ান বাপ্পী। এরপর সে সুযোগমতো মালামাল লুট করতে গেলে তানিয়া বাধা দেন। এ কারণে তাকে হত্যা করে বাপ্পি। এসময় সে ৩-৪ ভরি স্বর্ণালংকার, একটি মোবাইল ফোন, নগদ প্রায় ১৫ হাজার টাকা নিয়ে যায়। পরবর্তীতে ওই নারীর মরদেহের পাশে মুখে স্কচটেপ পেঁচানো অবস্থায় তার দুই শিশুসন্তানকে পাওয়া যায়।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রিমান্ড
লিংক সফলভাবে কপি হয়েছে!