রোববার ঢাকা মহানগর হাকিম বেগম শান্তা আকতারের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন এ মামলায় আসামি বোতলের পক্ষে তার আইনজীবী জামিন শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।
.png)
এর আগে গত ৭ এপ্রিল বোতল চৌধুরীকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। এ সময় আসামিপক্ষে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। এরপর আদালত জামিনের বিষয়ে শুনানির জন্য ১০ এপ্রিল দিন ধার্য করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর রাজধানীর বনানীতে ট্রাম্পস ক্লাবের নিচে সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তার ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় মামলা করেন।
আরো পড়ুন> চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আদালতে আশিষ রায় চৌধুরী
তদন্ত করে আজিজ মোহাম্মদ ভাইসহ নয়জনের বিরুদ্ধে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার আবুল কাশেম ব্যাপারী ১৯৯৯ সালের ৩০ জুলাই আদালতে অভিযোগপত্র দেন। এ মামলায় এক নম্বর চার্জশিটভুক্ত পলাতক আসামি ছিলেন বোতল চৌধুরী। এ মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
এরপর গত ৫ এপ্রিল রাতে রাজধানীর গুলশান থেকে আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে হত্যা মামলায় (৬৩) গ্রেফতার করে র্যাব। এ সময় ২২ বোতল বিদেশি মদ, ১৪ বোতল সোডা ওয়াটার, একটি আইপ্যাড, ১৬টি বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড, দুটি আইফোন ও নগদ দুই লাখ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় বুধবার রাতে র্যাব-১০ এর ডিএডি জাহাঙ্গীর আলম বাদী হয়ে আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।