ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

এনামুল বাছিরের জামিন দেননি হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৬, ২৮ এপ্রিল ২০২২
এনামুল বাছিরের জামিন দেননি হাইকোর্ট
খন্দকার এনামুল বাছির- ফাইল ছবি

ঘুষ গ্রহণের মামলায় দণ্ড পাওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরখাস্তকৃত পরিচালক খন্দকার এনামুল বাছিরকে জামিন দেয়নি হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের একক হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদন ফেরত দিয়েছে।

এর আগে গত ১৩ এপ্রিল এনামুল বাছিরের আবেদন আপিল শুনানির জন্য গ্রহণ করে হাইকোর্ট। একই সঙ্গে ৮০ লাখ টাকা জরিমানা স্থগিত করে।

আদালতে দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। বাছিরের পক্ষে ছিলেন আইনজীবী মোতাহার হোসেন সাজু।

Advertisement

আইনজীবী খুরশীদ আলম খান বলেন, আদালত খন্দকার এনামুল বাছিরকে জামিন দেননি। জামিন আবেদনের ওপর শুনানি শেষে তার আইনজীবীরা আবেদন ফেরত (টেক ব্যাক) নিয়েছেন।

এর আগে আপিল করেছিলেন একই মামলায় তিন বছরের দন্ডিত পুলিশের বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান। গত ৬ এপ্রিল হাইকোর্ট তার আপিল শুনানির জন্য গ্রহণ করেন।

গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ মামলায় রায় দেন।

রায়ে দুদকের বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছিরকে আট বছর ও পুলিশের বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে তিন বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া বাছিরকে ৮০ লাখ টাকা জরিমানা করা হয়।

এর মধ্যে ঘুষ লেনদেনের অভিযোগে মিজানকে দন্ডবিধির ১৬১ ধারায় ও বাছিরকে দন্ডবিধির ১৬৫(এ) ধারায় তিন বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। অপরদিকে মানি লন্ডারিং আইনের ৪ ধারায় বাছিরকে পাঁচ বছর কারাদণ্ড ও ৮০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: দুদক মামলা
লিংক সফলভাবে কপি হয়েছে!