ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

নিউমার্কেটে সংঘর্ষ: ফাস্টফুড দোকানের দুই কর্মচারী রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৯, ১১ মে ২০২২
নিউমার্কেটে সংঘর্ষ: ফাস্টফুড দোকানের দুই কর্মচারী রিমান্ডে
ফাইল ফটো

শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের সংঘর্ষের সময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় নিউমার্কেট ক্যাপিটাল ফাস্টফুড দোকানের দুই কর্মচারী মো. বাবু হোসেন ও কাওসারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বুধবার ঢাকা মহানগর হাকিম শফি উদ্দিনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। 

Advertisement

এদিন তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর  মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক হালদার অর্পিত ঠাকুর তাদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে, সোমবার রাতে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গত ২২ এপ্রিল শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে বাসা থেকে মকবুল হোসেনকে গ্রেফতার করা হয়। পরদিন ২৩ এপ্রিল এ মামলায় আসামি মকবুলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বর্তমানে সে কারাগারে আটক রয়েছে। 

এছাড়া নাহিদ হাসানের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় রিমান্ড শেষে ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থী হিসাববিজ্ঞান বিভাগের আব্দুল কাইয়ূম, সমাজবিজ্ঞান বিভাগের পলাশ ও ইরফান, বাংলা বিভাগের ফয়সাল, ইসলামের ইতিহাস বিভাগের জুনায়েদ কারাগারে আটক ছিল। 

পরবর্তীতে পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বর্তমানে তারা রিমান্ডে রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!