ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

বিচার বিভাগ শক্তিশালী থাকলে গণতন্ত্র জোরদার হয়: প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৪, ৩০ মে ২০২২
বিচার বিভাগ শক্তিশালী থাকলে গণতন্ত্র জোরদার হয়: প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী- ফাইল ছবি

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বিচার বিভাগ শক্তিশালী থাকলে গণতন্ত্র জোরদার হয়।

সোমবার প্রধান বিচারপতির সঙ্গে তার কার্যালয়ে আইন, আদালত, সংবিধান ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের শীর্ষ সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) এর নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- এলআরএফ এর নতুন সভাপতি আশুতোষ সরকার, সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, সাধারণ সম্পাদক আহম্মেদ সরোয়ার হোসেন ভূইয়া, যুগ্ম সম্পাদক ফজলুল হক মৃধা, অর্থ সম্পাদক আবদুল জাব্বার খান, সাংগঠনিক সম্পাদক আরাফাত মুন্না, দফতর সম্পাদক এসএম নুর মোহাম্মদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদ হাসান, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক হাবিবুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য শেখ মুহাম্মদ জামাল হোসাইন, আবদুল্লাহ তুহিন, আমিনুল ইসলাম মল্লিক, মামুন মাহমুদুল আলম, সংগঠনের সিনিয়র সদস্য বিকাশ নারায়ণ দত্ত ও হাবিবুর রহমান।

Advertisement

প্রধান বিচারপতি বলেন, সর্বোচ্চ আদালতে আইনজীবীদের বসাসহ বিভিন্ন সমস্যা সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে। এ নিয়ে অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিমকোর্ট বার নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা হয়েছে। এছাড়া আদালত প্রাঙ্গণে আসা বিচার প্রার্থীদের সমস্যা সমাধানে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, মামলা জট নিরসনের চেষ্টা করা হচ্ছে। বিচারকদের নানা দিক নির্দেশনা দেওয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!